সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

সংসদে খাদ্যমন্ত্রী: ৫৫ লাখ পরিবার কমদামে চাল পাচ্ছে

প্রতিবেদক
krishokbarta
এপ্রিল ৬, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

IMG 20260406 162517হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে মাত্র ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।

মো. আব্দুল বারী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও চাল দিচ্ছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে।’

সংসদে খাদ্যমন্ত্রী জানান, বছরে ছয় মাস (আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল) এ চাল বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ১০ লাখ টন চালের সংস্থান রাখা হয়েছে। এর মধ্যে ২০১৬ সালের ১৯ মার্চ পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন সাধারণ চাল বিতরণ করা হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।

সর্বশেষ - নগরায়ন

আপনার জন্য নির্বাচিত

বাগবাটিতে জমে উঠেছে জলপাইয়ের হাট, দিনে বিক্রি ৪ লাখ টাকা

যশোর বিমানবন্দরে বড় বিমান ওঠানামার সক্ষমতা বাড়বে : বেবিচক চেয়ারম্যান

জ্বালানি ‘সংকটে’ বাড়ছে চরাঞ্চলের কৃষকদের ভোগান্তি

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দেবে সরকার

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের ‘পদক্ষেপ নেবে’ সরকার: শেখ ফরিদুল

ঘর সাজাতে গাছ ও বাহারি টব,যত্নে বাড়ুক টবের গাছ

জলবায়ু পরিবর্তন: প্রতিশ্রুতি পূরণে ‘ব্যর্থতা’, উন্নত দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

রোগবালাইয়ের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

তিস্তা সেচ খালের বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নতুন সরকার: কৃষি ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায়