শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

পঞ্চগড়ে বীজ আলুর দর পুনঃনির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
krishokbarta
এপ্রিল ১০, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড়ে বীজ আলুর দর পুনঃনির্ধারণের দাবিতে বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরাম।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকালে বিএডিসি পঞ্চগড় হিমাগারের উপ-পরিচালক (আলু বীজ) এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরাম পঞ্চগড় জোনের সভাপতি মোঃ আব্দুল মতিন। স্মারকলিপিতে বলা হয়, গত ২০২৪-২০২৫ মৌসুমে বীজ আলুর সংগ্রহ মূল্য ২৫ টাকা করা হয়েছিল। এর ফলে আমরা চুক্তিবদ্ধ চাষীরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। চলতি মৌসুমে পূর্বের দামের থেকে আরও ৩ টাকা কমিয়ে ২২ টাকা কেজি দর নির্ধারণ করা হয়েছে বলে জানতে পারলাম। আমরা কৃষকরা হতাশ। দাম নির্ধারণে আমাদের কোন মতামত গ্রহণ করা হয় নাই। যা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতন্ত্রের পরিপন্থী।

এ সময় ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরাম পঞ্চগড় জনের সভাপতি মোঃ আব্দুল মতিন বলেন, বিএডিসি চুক্তিবদ্ধ চাষী হয়ে মানসম্মত বীজ আলু সরবরাহ করে প্রতিবছর আমরা লোকসান গুনেই চলেছি। এভাবে চলতে থাকলে আমরা তো আর আলু চাষ করতে পারবো না।

পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (বীজ আলু) সামসুজ্জামান প্রামাণিক বলেন, চলতি বছর পঞ্চগড় জোনের ৪৩ টি ব্লকের মধ্যে ৭৯ জন চাষী ৫৮৬ একর জমিতে চুক্তিবদ্ধ আলু চাষীরা আলু আবাদ করেছে।

সর্বশেষ - নগরায়ন