Monday , 16 March 2026 | [bangla_date]
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

হঠাৎ বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু

প্রতিবেদক
krishokbarta
March 16, 2026 7:26 am

IMG 20260314 013048হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত কারণে নেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) এবং দুর্গাপুর উপজেলার রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওরে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন সুধীর দাস। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যান।

আশপাশের কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চাকুয়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আকাশ মিয়া নামে এক যুবক। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বৃষ্টি কমার পর স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকাশ মিয়া ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীন এবং দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিয়ম অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - কৃষি সংবাদ