Monday , 16 March 2026 | [bangla_date]
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সব ধরনের ‘পদক্ষেপ নেবে’ সরকার: শেখ ফরিদুল

প্রতিবেদক
krishokbarta
March 16, 2026 7:26 am

IMG 20260222 WA0004বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান কার্যকর করা হবে।

এই অভিযান সম্পর্কিত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালেই খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন, জীবিকার জন্য তারা সুন্দরবনে যান। সেখানে গিয়ে তারা বনদস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আমরা চাই না সুন্দরবনে গিয়ে সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়ুক। তাই সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে এবার দৃশ্যমানভাবে দস্যুমুক্ত অভিযান পরিচালিত হবে। পাশাপাশি, বিশ্ব ঐতিহ্যবাহী এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কৃষি সংবাদ