Monday , 16 March 2026 | [bangla_date]
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

লন্ডনে যাত্রায় বিমান বাংলাদেশের যাত্রীদের বিশেষ নির্দেশনা

প্রতিবেদক
krishokbarta
March 16, 2026 10:23 am

IMG 20260209 160455দেশের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশের ফ্লাইটে যারা বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন, ভ্রমণের আগে তাদেরকে ভিসা ও পাসপোর্ট সঠিক ও বৈধ কি না তা যাচাইয়ের পরামর্শ দিয়েছে।

সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কি না নিশ্চিত করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ‘ইউকেভিআই’ অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক।

বিমান বলছে, ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে।

এজন্য যাত্রা শুরুর আগে যাত্রীদের প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করে নেওয়ার অনুরোধও জানিয়েছে বিমান।

সম্প্রতি নতুন সীমান্ত ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন আনার কারণে দ্বৈত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে জটিলতা তৈরি হয়েছে। এ জটিলতায় পড়েছেন বাংলাদেশী অনেকেই। এমন পরিস্থিতিতে বিমান এই নির্দেশ দিল।

সর্বশেষ - জলবায়ু ও পরিবেশ