Monday , 16 March 2026 | [bangla_date]
  1. কৃষি পরামর্শ
  2. কৃষি সংবাদ
  3. জলবায়ু ও পরিবেশ
  4. নগরায়ন
  5. পর্যটন
  6. পশুপালন ও মৎস্য
  7. বিশেষ প্রতিবেদন

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ

প্রতিবেদক
krishokbarta
March 16, 2026 7:32 am

IMG 20260228 WA0007মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমায় ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বেবিচক। পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট রুটের কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া এ পরিপ্রেক্ষিতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্লাইট বাতিল বা বিলম্ব হলে তার তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম জানাতে হবে। এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে হবে। পাশাপাশি পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীদের অযথা ভোগান্তি এড়ানো যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক অপারেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেছে বেবিচক।

সর্বশেষ - কৃষি সংবাদ

আপনার জন্য নির্বাচিত
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অনেক অগ্রগতি তুলে ধরলেন ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অনেক অগ্রগতি তুলে ধরলেন ফরিদা আখতার

জ্বালানি আমদানিতে ঝুঁকি, সমাধান নবায়নযোগ্য বিদ্যুৎ: আইইইএফএ

জলবায়ু পরিবর্তনে আকাশপথে বাড়ছে টার্বুলেন্সের ঝুঁকি

গবেষণা:২০৫০ সালে সবচেয়ে উষ্ণ ৬ দেশের একটি হবে বাংলাদেশ

কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিলো বিএনপি

পতাকা হাতে প্যারাস্যুটিং,বাংলাদেশের নাম উঠলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে

পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের ভিত্তিতে নতুন পরিকল্পনার দাবি

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

ঘর সাজাতে গাছ ও বাহারি টব,যত্নে বাড়ুক টবের গাছ

‘ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ অপ্রস্তুত’ – Agri Sangbad