১২ গীতিকবির জীবন নিয়ে মাহমুদ মানজুরের বই


admin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ২:১৩ PM /
১২ গীতিকবির জীবন নিয়ে মাহমুদ মানজুরের বই

[ad_1]

প্রকাশিত হলো দেশের ১২ জন শীর্ষস্থানীয় গীতিকবিকে নিয়ে জীবনীভিত্তিক বই ‘গীতিজীবন’। আজব প্রকাশনী প্রকাশিত বইটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর।

১৪ নভেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম তিন গীতিকবি মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই।

গবেষণা ও সাক্ষাৎকারধর্মী বইটিতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল এবং গাজী মাজহারুল আনোয়ার-এর জীবনচিত্র ।

‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি। সংবাদমাধ্যম ও গীতিকবিতায়। বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।’

প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব প্রকাশের ৫ম বর্ষপূর্তি উৎসবের বিশেষ উপহার হিসেবে ‘গীতিজীবন’ প্রকাশ করা হলো। যা প্রকাশনীর নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে।

Bangla Photocard Generatorv3.7