লন্ডনে সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের


admin প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ১১:৩১ AM /
লন্ডনে সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের

[ad_1]

লন্ডনে সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের

খ্যাতিমান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার জামাতা আরিফুল ইসলাম।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন এবং গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা।

‘নিরাপদ সড়ক চাই দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আরিফুল ইসলাম জানান, “শনিবার ও রবিবার বাদে সপ্তাহে পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসকরা আশাবাদী, ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।”

ইলিয়াস কাঞ্চনের সহ-অভিনেত্রী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, “চিকিৎসকেরা তাকে এখন কম কথা বলতে বলেছেন। আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

অভিনয়জগৎ ছাড়াও ইলিয়াস কাঞ্চন বহু বছর ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে কাজ করছেন। তার দ্রুত আরোগ্যের জন্য ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দোয়া করে যাচ্ছেন।

Bangla Photocard Generatorv3.7