প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার ক্লাবে’ শাহরুখ খান


admin প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৮:৪৮ AM /
প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার ক্লাবে’ শাহরুখ খান

[ad_1]

shahrukh-khan

বলিউড বাদশা শাহরুখ খান

দীর্ঘ ৩৩ বছরের চলচ্চিত্র জীবনে এবার এক নতুন মাইলফলক স্পর্শ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো তিনি বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন এবং বর্তমানে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। শুধু ভারতেই নয়, বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও তাঁর নাম জায়গা করে নিয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুসারে, ৫৯ বছর বয়সী এই তারকা অভিনেতার মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা বা ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি।

এই বিপুল সম্পদের কারণে শাহরুখ খান ভারতের ধনী তারকাদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। হুরুনের হিসাব অনুযায়ী, তাঁর পরের অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর পরিবার (৭ হাজার ৭৯০ কোটি টাকা)। তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা হৃত্বিক রোশন (২ হাজার ১৬০ কোটি টাকা), চতুর্থ স্থানে চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর, এবং পঞ্চম স্থানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখ খানের পরেই অবস্থান করছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

শাহরুখ খানের এই বিশাল আয়ের উৎস শুধু চলচ্চিত্র নয়। তাঁর ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন ও ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এর মালিকানা এবং দুবাই ও মধ্যপ্রাচ্যে থাকা সম্পত্তি। এই সমস্ত কিছুই তাঁকে বিলিয়নিয়ার ক্লাবে পৌঁছে দিয়েছে।

এই সাফল্যের মধ্য দিয়ে শাহরুখ খান আবারও প্রমাণ করলেন- তিনি শুধু বলিউডের ‘কিং খান’ নন, বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সফল তারকাদের একজন।

Bangla Photocard Generatorv3.7