রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১


editor প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৫, ২:১৪ PM /
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করেছে।

আরএমপি’র দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Bangla Photocard Generatorv3.7