রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ৭


editor প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ৩:০৩ PM /
রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে।

আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: আব্দুল হাকিম (৫০) রাজশাহী নগরীর শাহমখদুম থানার ভূগরইল পশ্চিম পাড়ার মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Bangla Photocard Generatorv3.7