বেনাপোল চেকপোস্টে দোকান চুরি ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার


editor প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ৭:২০ PM /
বেনাপোল চেকপোস্টে দোকান চুরি ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :  বেনাপোলে চেক পোস্ট স্থলবন্দর এলাকায় আক্তার  নামে এক ব্যবসায়ীর দোকানের  তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত চোর সাজু শার্শা রামপুরা গ্রামের  মমতাজ হোসেনের ছেলে।

শনিবার ২আগস্ট দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার অনান্য সহযোগীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা ওসি মো, রাসেল মিয়া বলেন শুক্রবার ১আগস্ট রাতে বেনাপোল চেকপোস্ট  সাদিপুর রোডে আক্তার হোসেনের ফ্লেক্সি লোডের দোকান থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও মোবাইল চুরি হয়।

এই মর্মে চেকপোস্ট ব্যবসায়ী  সমিতির সভাপতি আজিজুল হক ও দোকান মালিক  আক্তার হোসেন তাকে  এনে অবহিত করেন।  এরপর পুলিশ ওই এলাকায় সিসিটিভির ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল নাম্বার  ট্রাক করে স্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে

শনিবার দুপুরে জনবসতিহীন একটি মাঠের মধ্যে মাছের ঘেরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত চোরকে ধরা হয়। এ সময় চোরদের আস্তানা থেকে চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড,রেঞ্জ  চাকু সহ আরো দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতের স্বীকারোক্তিতে সে জানান, টাকা সে তার সহযোগী রুবেল নামে তার একজনের কাছে রেখেছে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে টাকা উদ্ধার সম্ভব হবে জানান।

বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক জানান, বিকাশের দোকানে চুরির ঘটনা প্রতিষ্ঠানের মালিক আক্তার  তাকে জানালে তিনি ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে নিয়ে চুরির দোকানে উপস্থিত হন। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল দোকান ঘর পরিদর্শন করেন। দোকানের মালিক কে থানায় একটি অভিযোগ দায়ী করতে বলেন।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানায়, দ্রুত চোর ধরার জন্য।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, রাসেল মিয়া আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র ৪৮ ঘন্টার চোরকে গ্রেফতার করে খবর দেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি আরো জানান, পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন এই চোর চক্রের আরো কয়েকজন সদস্য রয়েছেন যাদের পেশা চুরি,  ডাকাতি, ছিনতাই, লোকালয়।

থেকে দূরে মাছের ঘেরে আস্তানা বানিয়ে সেখানেই  তারা পরিবার ছাড়াই বসবাস ও করতো। পুলিশ  তাদের আস্তানা গুরিয়ে দিয়েছেন। টাকা উদ্ধারের চেষ্টা করছে।

এই ধরনের ক্ষতিএড়াইতে  আগামীতে সবাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার  রাখার অনুরোধ জানানো হয় ব্যবসায় সমিতির পক্ষ থেকে।

Bangla Photocard Generatorv3.7