সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


editor প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৩:০৩ PM /
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : সিরিয়ায় ওপর ইসরাইলের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

বুধবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরাইল ‘লাগামহীন আগ্রাসন’ চালাচ্ছে যার কোনো সীমা নেই। বিশ্ববাসীকে, বিশেষ করে এই অঞ্চলকে একত্রিত হয়ে ইসরাইলের এই আগ্রাসন থামাতে হবে।’

আরাগচি আরও বলেন, ‘ইরান সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে রয়েছে এবং সবসময় সিরীয় জনগণের পাশে থাকবে।’

গত মাসেই ইরান ও তাদের চিরশত্রু ইসরাইল এক মাসব্যাপী যুদ্ধে জড়ায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

Bangla Photocard Generatorv3.7