রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


editor প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৩:২১ PM /
রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন- জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার সজল ইসলাম (২২) ও নহরের কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিনগর এলাকার তৌফিক আহমেদ ওরফে হৃদয় (২৫)।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হেরোইন ব্যবসায় যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7