আরএমপির মুখপাত্র হলেন গাজিউর রহমান


editor প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৯:৫০ PM /
আরএমপির মুখপাত্র হলেন গাজিউর রহমান

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার গাজিউর রহমান। তিনি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-সদর) হিসেবে কর্মরত। মঙ্গলবার তিনি আরএমপির মিডিয়া শাখার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি বগুড়া জেলা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করেছেন। পুলিশের এই চৌকষ কর্মকর্তা ২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন।

আরএমপির মিডিয়া শাখার দায়িত্ব পালনে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে গাজিউর রহমান বলেছেন, “আমার বিশ্বাস আপনাদের সহযোগিতায় আমি পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও দৃঢ় করতে সক্ষম হবো।”

 

Bangla Photocard Generatorv3.7