পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯


editor প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ১২:৪৯ PM /
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার এক আত্মঘাতী হামলায় ১৩ জন সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ ২৯ জন আহত হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পেশোয়ার থেকে এএফপি এ তথ্য জানায়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন স্থানীয় সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি বাহন একটি সামরিক যানবাহনকে ধাক্কা দেয়। ফলে বিস্ফোরণে ১৩ সেনা নিহত, ১০ সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিকসহ মোট ২৯ জন আহত হয়েছেন।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি।

জেলায় নিযুক্ত একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিস্ফোরণে দুটি বাড়ির ছাদও ধসে পড়েছে। ফলে এতে ছয় শিশু আহত হয়েছে।

Bangla Photocard Generatorv3.7