রাজধানীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা আহত


editor প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ১১:৩৪ PM /
রাজধানীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা আহত

অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলী থানার শনিরআখড়ার শাহী মসজিদ এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে কৃষ্ণ চৌহান (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতের প্রতিবেশী ইসমাইল মিয়া জানান, কৃষ্ণ চৌহান পেশায় রংমিস্ত্রির কাজ করেন। আজ রাতের দিকে মাদকাসক্ত বড় ছেলে হৃদয় চৌহান (১৭) বাবার কাছে মাদকের টাকা চায়। পরে বাবা কৃষ্ণ চৌহান ছেলেকে টাকা না দিলে হৃদয় রান্নাঘরে দাঁড়িয়ে থাকা তার বাবা কৃষ্ণ চৌহানের কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ রাতের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Bangla Photocard Generatorv3.7