শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু


editor প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ৩:৫৭ PM /
শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার নৈশ প্রহরীর রাকিব হাসান (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫) বেলা সাড়ে ১১ টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি লক্ষনপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর কাজ করতেন।

মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার নিচ তলার একটি শ্রেণি কক্ষে কয়েক দিন ধরে একটি সিলিং ফ্যান নষ্ট হয়ে রয়েছে। সেখানে নতুন একটি ফ্যান লাগাতে যায়। এক পর্যায়ে বোর্ড থেকে সুইজ বন্ধ না করে ফ্যানের সাথে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তার স্পর্শে তিনি মাটিতে পড়ে যান। এসময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব তার মাদ্রাসার নৈশ প্রহরী রাকিব হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Bangla Photocard Generatorv3.7