নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২১


editor প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ৫:৩০ PM /
নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মামুন আর রশিদ (৩৩)। সে রাজশাহী জেলার মোহনপুর থানার চকআলম এলাকার মো: মনছুর রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7