নগরীতে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ২৫


editor প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩২ PM /
নগরীতে আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: সাহাবুল ইসলাম কমল (৩২) ও মো: মোকশেদউল আলম ওরফে সুমন (৫০)। সাহাবুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মোকশেদউল আলম বোয়ালিয়া মডেল থানার মিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। সে রাজশাহী মহানগর তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7