গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে


editor প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ১০:৩৩ PM /
গাজীপুরের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সামনের একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Bangla Photocard Generatorv3.7