দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে মিলল ভাই-বোনের মরদেহ


editor প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ৯:২৮ PM /
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে মিলল ভাই-বোনের মরদেহ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নুর মোহাম্মদ (৫৫) ও রেজিয়া বেগম (৫৮)। তারা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ির ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।

পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7