ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


editor প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ৮:৩৫ PM /
ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

মো. বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে নীলফামারির ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক শিক্ষিকাদের ৫দফা দাবি আদায়ে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কল্যান পরিষদ ডোমার শাখার আয়োজনে ডোমার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানব বন্ধনে শেষে স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যান পরিষদ ডোমার উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবুজর গেফারী, শিক্ষক মনিরুজ্জামান আঙ্গুর, আব্দুর রাজ্জাক প্রমূখ।

৫দফা দাবি হচ্ছে- (১) নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে। (২) ঈদুল ফিতরের পূর্বেবকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। (৩) শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ী করণ করতে হবে। কোনভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। (৪) শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। (৫) শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যু বরন করিলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।

Bangla Photocard Generatorv3.7