অর্ধেক কাজ শেষ, দুদককে সঠিক তথ্য দিতে পারেনি রাসিক


editor প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ৫:১৫ PM /
অর্ধেক কাজ শেষ, দুদককে সঠিক তথ্য দিতে পারেনি রাসিক

স্টাফ রিপোর্টার : সংস্কার কাজে অনিয়ম খতিয়ে দেখতে গতকাল রাজশাহী সিটি কর্পোরেশনের ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালায় দুদক। এ সময় কর্মকর্তারা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন।

বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ
অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, কাজ ইতিমধ্যে অর্ধেক শেষ হয়েছে। বেশির ভাগ কাজের ঠিকাদার নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। আবার যেসব কাগজ দিয়েছে, তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে, নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি।

দুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, ‘দীর্ঘক্ষণ বসিয়ে রেখে মাত্র তিনটি ফাইল তাঁরা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি, এখন সাতটা কাজ চলমান। কিন্তু এ সাতটা কাজের কাগজপত্র দেখাতে পারেনি। অলরেডি কাজের অর্ধেক হয়েছে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিটি কর্পোরেশনে তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৪৯ টাকার ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কারকাজ শুরু হয়েছে; কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না। এ বিষয়ে গত বছরের ৩১ ডিসেম্বর বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল অভিযান চালায় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘তাঁরা তাঁদের মতো বক্তব্য দিয়েছেন। আমরা নিয়ম মেনেই কাজ করছি।’

Bangla Photocard Generatorv3.7