নাশকতা মামলায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩


editor প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৮:৪৮ PM /
নাশকতা মামলায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান (৩০), পলাশবাড়ী গ্রামের মোয়াজ্জেম (৪০) ও পালিবাজার এলাকার জমসেদ আলী (৩৮।

তাদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7