নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার


editor প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ১০:২৬ PM /
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর ২০২৪) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ১ কেজি ৬৯১ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Bangla Photocard Generatorv3.7