পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


editor প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৮:৫০ PM /
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার্ড হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। ছয়জন নিহত ছাড়ারও আরও আটজন আহত হয়েছে।

এদিকে সূত্রের বরাত দিয়ে আজ টিভি জানিয়েছে, হেলিকপ্টারে তিনজন রাশিয়ান ক্রু ছিলেন। হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7