হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা


editor প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ১০:২৬ PM /
হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা

আরিফুল ইসলাম: “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন” রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভা শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গতিশীল আনায়নের জন্য শুরুতেই সকল সহযোদ্ধাদের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। তন্মধ্যে প্রত্যেক সদস্যদের উপস্থিত নিশ্চিতকরণ, যাঁর যাঁর দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করা, ড্রেস কোড তৈরি, ঢাকায় যোগাযোগ করে সদস্যদের কার্ড নিয়ে এসে তা বিতরণ করাসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ কমিটির সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে মানবাধিকারের ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সম্প্রতি রোড এক্সিডেন্ট এ আহত হওয়ায় প্রায় ১০ জন সদস্য ঐ রাতেই তাঁকে দেখতে যান।

Bangla Photocard Generatorv3.7